বিজ্ঞান কি সত্যিই হাতে-কলমে হচ্ছে?
তৃতীয় থেকে দশম শ্রেণির প্রতিটি ব্যবহারিক কাজ — কোনটি হলো, কে করল, কেমন হলো — প্রমাণসহ এক জায়গায়। ফোনের ব্রাউজারেই। SciPulse records whether the science practicals in classes 3–10 actually happen — which one, who did it, how well — with evidence. It runs in a phone browser.
নমুনা স্কুলে ঢুকে নিজে চালিয়ে দেখা যায় — কিছু নষ্ট হয় না।
বিজ্ঞান বই পড়ে শেখানো হচ্ছে, হাতে করে নয়
ব্যবহারিক ক্লাস হলো কি না তার কোনো রেকর্ড নেই। রুটিনে লেখা থাকে, খাতায় নম্বর ওঠে, কিন্তু ক্লাসে সত্যিই কী হয়েছিল তা কেউ জানে না — প্রধান শিক্ষকও না, অভিভাবকও না।
তাই SciPulse ল্যাব ধরে নেয় না। বইয়ের প্রতিটি কাজের সাথে সহজলভ্য বিকল্প উপকরণ লেখা আছে, আর কোন কাজটি শ্রেণিকক্ষেই করা যায় তা আলাদা করে চিহ্নিত। ল্যাব না থাকলেও বিজ্ঞান হাতে-কলমে হতে পারে — এটাই মূল কথা।
প্রান্তিকের চক্র — পরিকল্পনা থেকে প্রতিবেদন
- পরিকল্পনাকোন সপ্তাহে কোন কাজ
- সেশনক্লাসে কাজটি শুরু
- তিনটি ছবিশুরু · চলাকালে · ফল
- স্কোররুব্রিকের ঘরে ছোঁয়া
- প্রতিবেদনপ্রান্তিকের শিট
শিক্ষক ধাপ ১–৪ করেন ক্লাসেই, ফোনে। ধাপ ৫ নিজে থেকেই তৈরি হয়।
দশটি বইয়ের প্রতিটি ব্যবহারিক কাজ, আগে থেকেই বসানো
NCTB-র ২০২৬ সালের তৃতীয় থেকে দশম শ্রেণির বই পড়ে প্রতিটি পরীক্ষণ, প্রজেক্ট ও দলগত কাজ তালিকায় তোলা হয়েছে — উপকরণ, ধাপ, সময়, আর সতর্কতাসহ। শিক্ষককে কিছু টাইপ করে বসাতে হয় না; বই খুলে যেটা দরকার সেটা বেছে নিলেই হয়।
| প্রতিটি কাজের সাথে যা থাকে | কেন |
|---|---|
| উপকরণ ও সহজলভ্য বিকল্প | ল্যাব না থাকলেও কাজটি করা যায় — বাজারে যা মেলে তা-ই |
| ধাপে ধাপে কী করতে হবে | শিক্ষক আলাদা প্রস্তুতি ছাড়াই ক্লাসে ঢুকতে পারেন |
| সতর্কতা | বইগুলো এ ব্যাপারে প্রায় নীরব; বইয়ের নির্দেশ বিপজ্জনক হলে ধাপই বদলানো হয়েছে, কারণসহ লেখা আছে |
| কোথায়, কে করবে | শ্রেণি · ল্যাব · মাঠ · বাড়ি; শিক্ষার্থী নিজে না শিক্ষকের প্রদর্শনী |
| SSC-র চিহ্ন | নবম-দশমের ৪০টি কাজ SSC-র ব্যবহারিক পরীক্ষার তালিকার |
নম্বর নয়, দক্ষতা — ০ থেকে ৩
শিক্ষক ক্লাসেই ফোনে ঘরগুলো ছুঁয়ে দেন। প্রতিটি ঘরের নিচে বাংলায় লেখা থাকে কোনটি কেন ২, কেন ৩ — তাই দুজন শিক্ষক একই কাজকে একইভাবে দেখেন।
চারজনের চারটি কাজ, কোনোটাই ভারী নয়
- প্রান্তিকের শুরুতে পরিকল্পনা লিখে জমা দেন
- ক্লাসে কাজ শুরু করে তিনটি ছবি তোলেন
- উপস্থিতি নেন, দল গড়েন
- রুব্রিকের ঘরে ছুঁয়ে স্কোর দেন
- নিজের মাসিক স্কোর নিজে দেখতে পান
- শিক্ষকদের অ্যাকাউন্ট খোলেন
- পরিকল্পনা অনুমোদন করেন বা কারণসহ ফেরত পাঠান
- এক পাতার ড্যাশবোর্ডে দেখেন কোন ক্লাস পিছিয়ে
- প্রান্তিকে একটি ঘোষণাহীন পর্যবেক্ষণ করেন
- ছবি অনুমোদন করেন, তবেই অভিভাবক দেখতে পান
- নিজের স্কোর ও স্তর দেখে — অন্য কারো নয়
- প্রতিটি স্কোরের সাথে কেন তা পড়ে
- দলের সঙ্গীদের নামহীন রেটিং দেয়
- ব্যাজ জমায় — প্রতিযোগিতা করে নয়
- নিজের সন্তান কী কী করেছে তা দেখেন
- অনুমোদিত ছবিগুলো দেখেন
- স্তর ও ব্যাজ দেখেন, র্যাংক নয়
- প্রান্তিকের শিট পান
শিশুদের ছবি ও তথ্য নিয়ে যা করা হয়
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| ছবি কি বাইরে যায়? | না। প্রধান শিক্ষক বা শ্রেণিশিক্ষক অনুমোদন না করলে কোনো ছবি অভিভাবকও দেখতে পান না |
| ছবিতে অবস্থান থাকে? | না। GPS ও ক্যামেরার তথ্য মুছে ফেলা হয় সংরক্ষণের আগেই |
| পুরোনো ছবি দিয়ে চালিয়ে দেওয়া যায়? | না। একই ছবি স্কুলের কোথাও দ্বিতীয়বার নেওয়া যায় না, আর চেষ্টাটিও খতিয়ানে ওঠে। সময় ফোনের নয়, সার্ভারের ঘড়ির |
| এক স্কুলের তথ্য অন্য স্কুলে যায়? | না। প্রতিটি প্রশ্ন স্কুল ধরে বাঁধা; স্কুল জানা না থাকলে ডাটাবেইজ কিছুই ফেরত দেয় না |
| কিছু মুছে ফেলা হয়? | না। স্কুল ছেড়ে গেলেও তার প্রতিটি সারি থেকে যায়। রাতে ব্যাকআপ, ৩৫ দিনের |
যা লাগে, আর যা লাগে না
- শিক্ষকের হাতে একটি সাধারণ স্মার্টফোন
- স্কুলের নাম আর শিক্ষকদের মোবাইল নম্বর
- প্রান্তিকের শুরুতে একবার পরিকল্পনা
- কোনো অ্যাপ ইনস্টল করা — ব্রাউজারেই চলে
- ল্যাব বা ল্যাব-সহকারী
- কম্পিউটার বা আলাদা ইন্টারনেট সংযোগ
- আলাদা প্রশিক্ষণ — প্রতিটি পাতার নিচে নির্দেশনা
ডেমো দেখুন, বা যা জানতে চান লিখুন
নিজে দেখতে চাইলে নমুনা স্কুলটি খোলাই আছে। আর আপনার স্কুলের জন্য দেখাতে বললে আমরা ফোনে বা সরাসরি দেখিয়ে দিই — আপনার বই ও শাখা ধরে, যাতে বোঝা যায় জিনিসটা আপনার ক্লাসে কেমন দাঁড়াবে।
স্কুলের নিজের ঠিকানায় ঢুকুন
প্রতিটি স্কুল নিজের কোড দিয়ে পৌঁছায় — যেমন scipulse.sarotia.com/আপনার-কোড,
অথবা স্কুলের নিজের ঠিকানা থাকলে সেটি দিয়ে। লগইন কেবল মোবাইল নম্বরে, অফিসে যে
নম্বরটি দেওয়া আছে সেটি — ইমেইল নয়।
How to use this pageএই পাতা কীভাবে ব্যবহার করবেন
The product's own page: what SciPulse does, who does what, and how to ask for a demonstration.পণ্যের নিজের পাতা: SciPulse কী করে, কে কী করবেন, আর ডেমো দেখতে চাইলে কী করতে হবে।
- Press ডেমো দেখুন and the form opens with that reason already chosen — a name and a mobile number is all it needs.“ডেমো দেখুন” চাপলে ফরমটি ওই কারণেই খোলে — নাম আর মোবাইল নম্বর দিলেই হয়।
- A school already using SciPulse goes to its own address instead, not this page.যে স্কুল ইতিমধ্যে SciPulse ব্যবহার করছে, সে এই পাতায় নয়, নিজের ঠিকানায় যাবে।
Keep in mindমনে রাখবেন
- The number you give is used to call you back and nothing else.যে নম্বরটি দেবেন তা কেবল আপনাকে ফোন করার জন্যই ব্যবহার হয়, আর কিছুতে নয়।